১০০ দিন ধরে ইন্টারনেট বন্ধব্ল্যাকআউটের কবলে পাকিস্তানশাসিত কাশ্মীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ এএম
সংগৃহীত ছবি
নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভের পর পাকিস্তানশাসিত কাশ্মীরে ১০০ দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট সেবা সীমিত রয়েছে। মোবাইল ডেটা ও ব্রডব্যান্ড সংযোগ স্বাভাবিক না হওয়ায় শিক্ষা, অনলাইন ব্যাংকিং এবং ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে।
আলজাজিরার মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ জুন থেকে অঞ্চলটিতে আংশিক ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। বিক্ষোভের পর তিন ধাপে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, যার শেষ ধাপ ছিল ১০ আগস্ট। নির্বাচন শেষে নতুন সরকার দায়িত্ব নিলেও ইন্টারনেট সেবা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
ইন্টারনেট সীমাবদ্ধতার কারণে অনলাইন ব্যাংকিংয়ের বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা। এতে ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
শিক্ষাক্ষেত্রেও দীর্ঘস্থায়ী এই ইন্টারনেট সংকটের প্রভাব পড়েছে। অনলাইন সংযোগ না থাকায় শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। পরিস্থিতির কারণে সরকার ভর্তি পরীক্ষাও পিছিয়ে দিয়েছে।
ইন্টারনেট পরিস্থিতি পর্যবেক্ষণকারী স্বাধীন সংস্থা নেটব্লকস জানিয়েছে, ৫ জুন থেকে পাকিস্তানশাসিত কাশ্মীরে আংশিক ইন্টারনেট বন্ধ রয়েছে। এর আগে ২৭ জুলাই নির্ধারিত স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে অঞ্চলটিতে উত্তেজনা তৈরি হয়েছিল।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)