Logo
×

Follow Us

আন্তর্জাতিক

মাহমুদ আব্বাসকে জাতিসংঘ অধিবেশনে যেতে ফের মার্কিন ভিসা দেয়া হলো না

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

মাহমুদ আব্বাসকে জাতিসংঘ অধিবেশনে যেতে ফের মার্কিন ভিসা দেয়া হলো না

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে নিউইয়র্কে শুরু হতে যাওয়া অধিবেশনে টানা দ্বিতীয়বারের মতো সরাসরি অংশ নিতে পারছেন না তিনি। একই সাথে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা বাড়িয়েছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পিএ ও পিএলও যুক্তরাষ্ট্রের কাছে দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার কার্যকর করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে আন্তর্জাতিক আদালতে নেওয়া এবং আলোচনার পরিবর্তে একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ের উদ্যোগকে শান্তির সম্ভাবনা ক্ষুণ্ন করার পদক্ষেপ হিসেবে দেখছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ফলে আব্বাসের এবারের অধিবেশনে সরাসরি উপস্থিতি অনিশ্চিত হয়ে গেছে। তবে গত বছরের মতো ভিডিও বার্তার মাধ্যমে তার বক্তব্য দেয়ার সুযোগ তৈরি হতে পারে। ২০২৫ সালের সাধারণ পরিষদের অধিবেশনের আগেও আব্বাস ও কয়েকজন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা প্রত্যাখ্যান বা বাতিল করেছিল যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণকারী প্রতিনিধিদের ভিসা দেয়ার ক্ষেত্রেও জাতীয় নিরাপত্তা ও নির্ধারিত যাচাইপ্রক্রিয়া অনুসরণ করা হয়। নির্ধারিত মানদণ্ড পূরণ না হলে ভিসা প্রত্যাখ্যান করা হতে পারে। 

মন্তব্য করুন