Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ শেষের পথে, বললেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম

ইরান যুদ্ধ শেষের পথে, বললেন ট্রাম্প

ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরান যুদ্ধ অবসানের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তিনি দাবি করেছেন, তেহরান সরাসরি ওয়াশিংটনের সাথে যোগাযোগ করে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহ দেখিয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) উত্তর ক্যারোলাইনায় পৌঁছানোর পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় এসব মন্তব্য করেন ট্রাম্প। যুদ্ধ বর্তমানে কোন পর্যায়ে রয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করছেন সংঘাতের শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র।

ইরান চুক্তি করতে চায় বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য, এখন বিষয়টি কীভাবে এগোয় সেটিই দেখার বিষয়। ইরানের সাথে সরাসরি যোগাযোগ হয়েছে, নাকি মধ্যস্থতাকারীদের মাধ্যমে—জানতে চাইলে ট্রাম্প দাবি করেন, তেহরান সরাসরি তাদের সাথে যোগাযোগ করেছে।

ট্রাম্পের এই বক্তব্যের সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে দুই দেশের মধ্যে বিরোধের প্রভাব আন্তর্জাতিক জ্বালানি ও নৌ চলাচলের ওপরও পড়ছে। এর আগে জুনে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি অন্তর্বর্তী সমঝোতা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করলে সংঘাতের বর্তমান পর্বের সূচনা হয়। এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে সংঘাতকে সাত মাস ধরে চলমান বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে যুদ্ধ অবসানে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। এর আগে পাকিস্তান ও কাতারসহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু করতে মধ্যস্থতার চেষ্টা করেছে।

মন্তব্য করুন