Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরাইলি নাগরিকের সাজা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ এএম

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরাইলি নাগরিকের সাজা

ইসরায়ইলি নাগরিক আলেকজান্ডার গ্রানোভস্কি

ইরানের হয়ে গোপনে তথ্য সংগ্রহ, টেলিগ্রামে যোগাযোগ এবং অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে ইসরায়ইলি নাগরিক আলেকজান্ডার গ্রানোভস্কিকে ১৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

বুধবার দেয়া আদালতের রায়ের খবর ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, ৩০-এর কোঠায় বয়সী গ্রানোভস্কিকে ২০২৪ সালে গ্রেপ্তার করা হয়। তদন্তে অভিযোগ ওঠে, ডিজিটাল মাধ্যমে অর্থের বিনিময়ে তিনি ইরানের এক ব্যক্তির হয়ে নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ইরানি ওই ব্যক্তির সাথে নিয়মিত যোগাযোগ করতেন গ্রানোভস্কি। একপর্যায়ে তিনি ইসরাইলের ‘ব্লু অ্যান্ড হোয়াইট’ দলের নেতা ও সাবেক জেনারেল বেনি গান্তজের বসবাসের এলাকার ছবি তুলে পাঠান বলে অভিযোগ করা হয়।

তদন্তে তার বিরুদ্ধে আরো গুরুতর কর্মকাণ্ডের অভিযোগ উঠে আসে। হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রানোভস্কি নয়টি গাড়িতে আগুন দেন এবং বিভিন্ন জায়গায় গ্রাফিতি করেন। এছাড়া সহিংস কর্মকাণ্ডে জড়িত হওয়ার মতো অপরাধমূলক অতীত রয়েছে—এমন ব্যক্তিদের একটি দলে যুক্ত করার নির্দেশও তিনি পেয়েছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

ইসরাইলি কর্তৃপক্ষের তদন্ত শেষে গ্রানোভস্কির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ একাধিক অভিযোগ আনা হয়। এসব অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে ১৩ বছর ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মন্তব্য করুন