Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ এএম

সুদানে স্বর্ণখনি ধসে নিহত ৮২

সংগৃহীত ছবি

সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যে একটি স্বর্ণখনি ধসে অন্তত ৮২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন। ধসে পড়া খনির ভেতরে এখনো বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনার পর কোনো বিশেষায়িত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। সাধারণ সরঞ্জাম ব্যবহার করে স্থানীয় বাসিন্দারাই বালুময় মাটি সরিয়ে জীবিত শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করছেন। তবে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি প্রয়োজন বলে জানিয়েছেন তারা। এখন পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় একাধিক খনির মুখ পাশাপাশি থাকায় একটি খনিতে ধস নামলে আশপাশের অন্য খনিগুলোও ক্ষতিগ্রস্ত হয়। ফলে দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের পরিমাণ আরো বেড়ে যায় এবং উদ্ধারকাজ জটিল হয়ে পড়ে।

পশ্চিম কর্দোফান বর্তমানে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে বাহিনীটি সুদানের সেনাবাহিনীর সাথে সংঘাতে জড়িয়ে আছে।

সুদান সরকারের অভিযোগ, আরএসএফের নিয়ন্ত্রণের কারণে দুর্ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ও উদ্ধার সরঞ্জাম পাঠানো সম্ভব হয়নি। একই সাথে ঝুঁকিপূর্ণ ও অবৈধ খনিগুলো দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়েছে সরকার।

মন্তব্য করুন