মার্কিন সেনাদের হতাহতের তথ্য প্রকাশ হবে উপযুক্ত সময়ে: আরাঘচি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের হামলায় মার্কিন সেনাদের প্রকৃত হতাহতের সংখ্যা উপযুক্ত সময়ে প্রকাশ করা হবে। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ইরানকে ‘অরক্ষিত’ বলে মার্কিন কর্মকর্তাদের দেয়া বক্তব্যের জবাবে আরাঘচি দাবি করেন, দেশটি মোটেও অরক্ষিত নয়। তার ভাষ্য অনুযায়ী, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের শত শত সামরিক ঘাঁটি ও স্থাপনা ধ্বংস হয়েছে এবং কয়েক ডজন মার্কিন বিমানে আগুন ধরেছে।
আরাঘচি বলেন, এসব ক্ষয়ক্ষতি পরিস্থিতির কেবল একটি অংশ। উপযুক্ত সময়ে ইরানের হামলায় মার্কিন সামরিক বাহিনীর প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যারা ইরানকে অরক্ষিত বলে দাবি করছে, শেষ পর্যন্ত তাদের জন্য লজ্জা ও কলঙ্কই অবশিষ্ট থাকবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)