Logo
×

Follow Us

আন্তর্জাতিক

যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত: ব্রিটিশ সেনাপ্রধান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম

যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত: ব্রিটিশ সেনাপ্রধান

সংগৃহীত ছবি

ইউক্রেনের সাথে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাজ্যের সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে দেয়া এক ভিডিওবার্তায় তিনি এ তথ্য জানান। খবর এপির।

রিচ নাইটন বলেন, যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে রুশ সেনাদের প্রাণহানির এই হিসাব তুলে ধরা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত হয়েছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্রিটিশ সেনাপ্রধানের দাবি, নিহতদের বড় অংশের ঘটনা ঘটেছে ২০২৩ সালের জানুয়ারি থেকে। এত বিপুল প্রাণহানির বিনিময়ে রাশিয়া ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র ২ শতাংশ দখল করতে পেরেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি অন্যায্য লক্ষ্য অর্জনের জন্য কীভাবে মানুষের জীবন অর্থহীনভাবে ব্যয় হচ্ছে, রুশ সেনাদের প্রাণহানির সংখ্যা তারই স্পষ্ট চিত্র তুলে ধরে।

তবে চলমান যুদ্ধে ইউক্রেনের কতজন সেনা নিহত হয়েছেন, সে বিষয়ে কোনো সংখ্যা জানাননি ব্রিটিশ সেনাপ্রধান।

মন্তব্য করুন