Logo
×

Follow Us

আন্তর্জাতিক

নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ এএম

নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন

সংগৃহীত ছবি

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। সম্মেলনকে ঘিরে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। বিশ্বনেতাদের চলাচলের নির্ধারিত পথ, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভিভিআইপি এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি।

সম্মেলন উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিও প্রায় শেষ করেছে আয়োজক দেশ। অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উচ্চপ্রযুক্তির বিশেষ নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করেছে। সেখান থেকে নয়াদিল্লির সার্বিক পরিস্থিতি এবং বিশ্বনেতাদের মোটরকেডের চলাচল সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সম্মেলনে অংশ নিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধানরাও সরাসরি সম্মেলনে যোগ দিচ্ছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবারের ব্রিকস সম্মেলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পেতে পারে।

এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক ভূরাজনীতি নিয়েও নেতাদের মধ্যে আলোচনা হতে পারে। অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিকসের প্রভাব ক্রমেই বাড়তে থাকায় নয়াদিল্লির এই শীর্ষ সম্মেলনের দিকে আন্তর্জাতিক মহলেরও নজর রয়েছে।

মন্তব্য করুন