ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে। এর মধ্য দিয়ে ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠীটির টানা ১৮ ঘণ্টার সামরিক অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আল জাজিরা মাঠপর্যায়ের প্রতিবেদকের বরাত দিয়ে প্রকাশিত এক সংবাদে এই তথ্য জানিয়েছে।
এর মধ্যে দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এবং কৌশলগত বাবে এল-মানদেব প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ আরো প্রসারিত হয়েছে।
আল-জাজিরার এক সংবাদদাতা জানান, ইয়েমেনে লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ শহর মোচা থেকে সরকারি বাহিনী সরে যাওয়ার পর দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার সময় হুতিদের যোদ্ধারা খুব বেশি প্রতিরোধের মুখে পড়েনি। তারা প্রথমে ধুবাব এবং পরে মুরাদ শহর দখল করে নেয়। এর মধ্যে মুরাদ ছিল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা লোহিত সাগর উপকূলের সর্বশেষ শহর।
এরপর হুতিদের নৌবাহিনী সমুদ্রপথে অভিযান চালিয়ে বাব আল-মান্দেব প্রণালির মায়ুন দ্বীপ দখল করে।
পাশাপাশি জুকার দ্বীপেও লড়াই করে প্রবেশ করেছে তারা। সেখানে এখনো সংঘর্ষ চলছে বলে জানিয়েছেন সংবাদদাতা।
এই অগ্রগতির ফলে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পুরো অংশ হুতিদের নিয়ন্ত্রণে চলে এসেছে বলে দাবি করা হচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)