ইরানের সাথে যুদ্ধ নিয়ে অনুতপ্ত নন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একই পরিস্থিতি আবারও তৈরি হলে তিনি আগের মতোই সিদ্ধান্ত নিতেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘অনুতাপ’ শব্দটিতে তিনি বিশ্বাস করেন না। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েও তাঁর কোনো আক্ষেপ নেই বলে জানান তিনি।
যুদ্ধ শুরুর পর তাঁর সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে—এমন গুঞ্জনও নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার বিষয়ে মার্কিন জনগণ এবং তার সমর্থকেরা গর্বিত।
ট্রাম্প একই সাথে আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের পরপরই শেষ হয়ে যাবে। তার ভাষ্য, রিপাবলিকান পার্টির কংগ্রেসীয় নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে তেহরান প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, নির্বাচন শেষ হওয়ার পরই পরিস্থিতির পরিবর্তন ঘটবে এবং যুদ্ধের অবসান হবে। তবে তাঁর এ বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার কথা জানা যায়নি।
ইরানের সাথে সংঘাত নিয়ে ট্রাম্পের সর্বশেষ মন্তব্যে স্পষ্ট হয়েছে, সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত থেকে তিনি সরে আসছেন না। বরং ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকানোকে এ সিদ্ধান্তের অন্যতম প্রধান কারণ হিসেবে তুলে ধরছেন তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)