Logo
×

Follow Us

আন্তর্জাতিক

রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম

রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

সংগৃহীত ছবি

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে তুষারধসে একটি পর্বতারোহী দলের ওপর দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ছয়জন। স্থানীয় জরুরি সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় রোববার বিকেল ৫টার দিকে কাবারদিনো-বালকারিয়া অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ককেশাসের অন্যতম উঁচু পর্বত মিজিরগি থেকে তুষারধস নেমে আসে। এতে ৩৩ জন পর্বতারোহীর একটি দল বিপদের মধ্যে পড়ে।

জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেরাই পাহাড় থেকে নিরাপদ স্থানে নেমে আসতে সক্ষম হন। তবে আরো ছয়জনের সন্ধান তখনও পাওয়া যায়নি।

নিখোঁজদের উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এতে ৫০ জনের বেশি জরুরি সেবা কর্মী অংশ নিয়েছেন। দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং নতুন করে তুষারধসের আশঙ্কায় উদ্ধারকাজে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুর্ঘটনার পর ওই এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। নিখোঁজ পর্বতারোহীদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন