ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে পুতিনের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ এএম
সংগৃহীত ছবি
ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধিরা। শনিবারের ওই বৈঠকে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গুরুত্বপূর্ণ ও বিস্তারিত পরিকল্পনা’ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার স্টিভ উইটকফ ও তাঁর জামাতা জ্যারেড কুশনার বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের হয়ে অংশ নেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবৃতিতে জানান, পুতিনের সঙ্গে আলোচনায় ইউক্রেন যুদ্ধ বন্ধে পরবর্তী করণীয় এবং সম্ভাব্য পদক্ষেপ নিয়ে বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এসব পরিকল্পনা আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে মার্কিন প্রতিনিধিরা রোববার ইউক্রেনে আরেকটি বৈঠকে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে যুদ্ধের অবসান এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোগের অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। মস্কোয় পুতিনের সঙ্গে সর্বশেষ বৈঠককে সেই কূটনৈতিক প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেছে হোয়াইট হাউস।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)