Logo
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে বন্দুক হামলায় নিহত ২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে বন্দুক হামলায় নিহত ২

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের সবাই পুলিশ কর্মকর্তা বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশের মুখপাত্র গ্যারেট পার্টেন এক সংবাদ সম্মেলনে জানান, হামলার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন। তবে কীভাবে বা কার গুলিতে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

আহত তিন পুলিশ কর্মকর্তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

গ্যারেট পার্টেন জানান, হামলার ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত অবস্থায় আরও চারজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।

হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ। ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত চলছে।

মন্তব্য করুন