Logo
×

Follow Us

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ এএম

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযান

ছবিঃ আল জাজিরা

অধিকৃত পশ্চিম তীরে আবারও সামরিক উত্তেজনা বেড়েছে। বৃহস্পতিবার ভোরে নাবলুসের আশপাশের একাধিক এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েনের পাশাপাশি বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে স্থানীয় সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, নাবলুসের উত্তর-পশ্চিমে অবস্থিত সেবাস্তিয়া শহরে অতিরিক্ত ইসরায়েলি সেনা মোতায়েনের পর কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

একই সময়ে নাবলুসের দক্ষিণে আসিরা আল-কিবলিয়া গ্রামেও সামরিক অভিযান চালানো হয়। ওয়াফার প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, গ্রামের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

এ ছাড়া নাবলুস গভর্নরেটের দক্ষিণে অবস্থিত দুমা গ্রামেও অতিরিক্ত ইসরায়েলি সেনা অভিযান চালিয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

পশ্চিম তীরের একাধিক এলাকায় একই সময়ে সেনা মোতায়েন ও বাড়ি বাড়ি অভিযানের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ ও উত্তেজনা দেখা দিয়েছে।

মন্তব্য করুন