ইরাককে হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ এএম
সংগৃহীত ছবি
ইরাকের কাছে সামরিক হেলিকপ্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুমোদিত প্রস্তাবিত চুক্তিটির মূল্য প্রায় ৮০ কোটি ডলার।
সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, চুক্তির আওতায় ইরাকের জন্য বেল হেলিকপ্টার এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে। টেক্সাসের ফোর্ট ওয়ার্থভিত্তিক বেল-টেক্সট্রন এই চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, কৌশলগত অংশীদার ইরাকের নিরাপত্তা সক্ষমতা বাড়াতে প্রস্তাবিত এই সামরিক সরঞ্জাম বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থকে এগিয়ে নেবে।
বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত সরঞ্জাম সরবরাহের ফলে ইরাকের ঘূর্ণনশীল পাখাবিশিষ্ট বিমান পরিবহন সক্ষমতা আরও উন্নত হবে। একই সাথে দেশটির গোয়েন্দা ও নজরদারি কার্যক্রম এবং আকাশ থেকে স্থলভাগে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতাও বাড়বে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর মনে করছে, এসব সামরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ইরাক বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন নিরাপত্তা হুমকি মোকাবিলায় আরও কার্যকর অবস্থান তৈরি করতে পারবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)