শত্রুদের জন্য ‘চমক’ অপেক্ষা করছে জানালেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:৫২ এএম
ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ এবন আল-রেজা
ইরানের শত্রুদের জন্য সামনে একাধিক ‘চমক’ অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ এবন আল-রেজা। এসব পদক্ষেভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ এবন আল-রেজা। এসব পদক্ষেপের বিষয়ে এখনই বিস্তারিত প্রকাশ না করার কথা জানিয়ে তিনি বলেছেন, সময় হলে ইরানের সক্ষমতা স ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ এবন আল-রেজা। এসব পদক্ষেপের বিষয়ে এখনই বিস্তারিত প্রকাশ না করার কথা জানিয়ে তিনি বলেছেন, সময় হলে ইরানের সক্ষমতা সম্পর্কে শত্রুরা জানতে পারবে।
শুক্রবার (২৮ আগস্ট) আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, ইরানের বৈজ্ঞানিক সক্ষমতা, তরুণদের উদ্ভাবনী শক্তি এবং প্রতিরক্ষা শিল্পে চলমান কর্মকাণ্ডের ফল ভবিষ্যতে দৃশ্যমান হবে।
মাজিদ এবন আল-রেজা বলেন, ইরানের এসব সক্ষমতার বিষয়ে শত্রুদের সতর্ক থাকা উচিত। তবে সম্ভাব্য ‘চমক’ কী ধরনের বা কখন তা প্রকাশ করা হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।
এদিকে তাসনিমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধ শুরুর পর গত ছয় মাসে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোতে ইরানের হামলায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে আসছে। এসব ক্ষেপণাস্ত্র তৈরি করতে বিপুল অর্থের পাশাপাশি দীর্ঘ সময় প্রয়োজন হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি তৈরি হয়েছে—তাসনিমের এমন দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ও পেন্টাগন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)