Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৫:০১ পিএম

ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

ছবি: সংগৃহীত

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ।

বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে তাকে মহাসচিব নির্বাচিত করা হয়। এক বার্তায় এ তথ্য জানিয়েছে ওআইসি।

৬৬ বছর বয়সী ইসমাইল উলদ শেখ আহমেদ ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি ইয়েমেনে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া লিবিয়া ও সিরিয়ায় জাতিসংঘের বিভিন্ন মানবিক কার্যক্রমেও দায়িত্ব পালন করেছেন তিনি।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

মন্তব্য করুন