Logo
×

Follow Us

আন্তর্জাতিক

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১২:০৩ পিএম

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

ছবিঃ আল জাজিরা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) হাসপাতালের শিশু ওয়ার্ডের নার্সারিতে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সময় নার্সারিতে মোট ১৬ জন নবজাতক ছিল। অগ্নিকাণ্ডের পর উদ্ধার তৎপরতা চালিয়ে মাত্র একজন নবজাতককে জীবিত বের করে আনা সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নার্সারির ভেতরে থাকা একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে নার্সারিতে থাকা নবজাতকদের উদ্ধারে তৎপরতা শুরু করেন হাসপাতালের কর্মীরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পরও নার্সারির ভেতরের তাপমাত্রা কমাতে পানি ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম চালানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

এ ঘটনায় হাসপাতালজুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে। আগুনের প্রকৃত কারণ এবং হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তদন্তের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

মন্তব্য করুন