Logo
×

Follow Us

বিনোদন

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩৯ এএম

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ

সংগৃহীত ছবি

 

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। এ ঘটনায় কেউ হতাহত হননি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গুলির সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি গুলির নেপথ্যের কারণ অনুসন্ধান করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

এদিকে, এ বিষয়ে আসিফ আকবরের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করছে সংবাদমাধ্যম। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন