বিয়ের একমাত্র শর্ত স্ত্রীর সব কথা মেনে চলা: বিজয়
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের পর এবার প্রথমবারের মতো একসঙ্গে টেলিভিশন শোতে হাজির হয়েছেন এই তারকা দম্পতি। সেখানে দাম্পত্য জীবন নিয়ে মজার ছলে নিজের অভিমত জানিয়েছেন বিজয়।
তার ভাষ্য, বিয়ের প্রথম ও একমাত্র শর্ত হলো স্ত্রীর সব কথা মেনে চলা। ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে দেখা যাবে বিজয় ও রাশমিকাকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর। এবারের পর্বজুড়ে রোমান্স, খোলামেলা আলোচনা ও মজার খুনসুটিতে মেতে উঠতে দেখা যাবে এই তারকা দম্পতিকে।
ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে পর্বটির প্রোমো। সেখানে বিজয় ও রাশমিকার কথোপকথনে উঠে এসেছে তাদের বিয়ের নানা মজার মুহূর্ত।
অনুষ্ঠানে করণ রাশমিকাকে প্রশ্ন করেন, বিজয় কি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? জবাবে মাথা নেড়ে রাশমিকা জানান, বিজয়ের পক্ষ থেকে কোনো প্রস্তাবই আসেনি।
এরপর বিজয় জানান, রাশমিকাই তাকে বলেছিলেন, ‘চলো আমরা বিয়ে করে নিই।’ উত্তরে তিনি হেসে বলেছিলেন, ‘তুমি তো আমাকে ১০০ বার বলেই ফেলেছ, তাহলে চলো বিয়েটা আমরা সেরেই ফেলি।’
কথাটি শুনে নিশ্চিত হতে রাশমিকাকে আবারও প্রশ্ন করেন করণ। মিষ্টি হেসে রাশমিকা স্বীকার করেন, তিনি সত্যিই এমনটা বলেছিলেন। শুধু তা-ই নয়, পুরো এক বছর ধরে বিজয়কে বিয়ের কথা বলে আসছিলেন তিনি।
অনুষ্ঠানের এক পর্যায়ে করণ বিজয়কে প্রশ্ন করেন, রাশমিকা ছাড়া অন্য কোনো নায়িকার সঙ্গে তার পর্দার রসায়ন জমে উঠছিল কি না। সঙ্গে সঙ্গেই রাশমিকা উত্তর দেন, কারও সঙ্গেই নয়।
অন্যদিকে, বিজয়ও মজার ছলে বলেন, বিয়ের প্রথম ও একমাত্র শর্ত হলো স্ত্রীর সব কথা মেনে চলা। তার এই মন্তব্যে দাম্পত্য জীবনের মজার দিকটিই যেন ফুটে ওঠে।
এদিকে, অনুষ্ঠানজুড়েই নানা খেলায় অংশ নেন এই তারকা দম্পতি। কখনো র্যাপিড ফায়ার, আবার কখনো বিভিন্ন মজার খেলায় করণের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন বিজয় ও রাশমিকা।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)