Logo
×

Follow Us

বিনোদন

কারিনার গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ আলী খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম

কারিনার গোপন অভ্যাস ফাঁস করলেন সাইফ আলী খান

ছবি: সংগৃহীত

বলিউডের পাওয়ার কাপল সাইফ আলী খান এবং কারিনা কাপুর খান। দেখতে দেখতে তাদের বিবাহিত জীবনের ১৪ বছর পার হয়ে গেছে।

বিশেষ এই দিনটি উদযাপন করতে সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র মঞ্চে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। আর সেখানেই সাইফ ফাঁস করে দেন কারিনার এমন এক অদ্ভুত রাতের অভ্যাসের কথা।

সম্প্রতি এই শোয়ের একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে হোস্ট কাপিল শর্মা তাদের ১৪ বছরের সংসার জীবন এবং তারুণ্য ধরে রাখার রহস্য সম্পর্কে জানতে চান।

উত্তরে কারিনা জানান, তাদের বাড়িতে প্রচুর পরিমাণে ঘি খাওয়া হয়। কিন্তু তখনই মাঝপথে সাইফ মজা করে বলে ওঠেন- ও শুধু ঘি খায় না, রাতে শোয়ার সময় পায়েও ঘি মাখে। কারিনাও সেই কথা স্বীকার করে জানান যে এটি ত্বকের পক্ষে বেশ উপকারী।

এরপর হাসির ছলে সাইফ একটি রাতের মজার অভিজ্ঞতার কথা দর্শকদের সাথে ভাগ করে নেন। তিনি বলেন, ভাবুন তো, কী দারুণ একটা রোমান্টিক পরিবেশ, অথচ আমাদের বেডরুম থেকে রাতের বেলা ধাবার মতো গন্ধ বেরোচ্ছে। সাইফের এই রসাত্মক মন্তব্যে স্টুডিওর সবাই হেসে লুটিয়ে পড়েন। এমনকী কারিনাও হাসি ধরে রাখতে পারেননি। শোয়ে উপস্থিত অর্চনা পুরন সিংকে নিয়েও এরপর নানা রসিকতা করেন কাপিল।

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ অক্টোবর বান্দ্রায় সাইফের বাসভবনে একেবারে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জুটি। ‘তাশান’ সিনেমার সেটে শুরু হওয়া এই প্রেমের সম্পর্ক আজ ১৪ বছর পূর্ণ করেছে। এই দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে, যাদের নাম তৈমুর ও জেহ। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্য করুন