সাবিলাকে ঘিরে তিশার অভিযোগ, ভাঙল সাত বছরের সম্পর্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পিএম
ঢাকাই শোবিজ অভিনেত্রী সাবিলা নূর
ঢাকাই শোবিজে অভিনেত্রী সাবিলা নূরকে ঘিরে দাম্পত্য টানাপড়েনের গুঞ্জনের মধ্যে আলোচনায় এসেছেন চিত্রগ্রাহক আবদুল মামুন। তার বিরুদ্ধে দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ক ও নির্ধারিত বিয়ে ভেঙে দেয়ার অভিযোগ তুলেছেন কথিত প্রেমিকা তিশা। তার দাবি, সাবিলা নূরের সাথে মামুনের ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই বিয়ের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান তিনি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
তিশার ভাষ্য অনুযায়ী, সাবিলা নূর অভিনীত ‘রকস্টার’ সিনেমার শুটিং শেষ হওয়ার পরপরই তাঁদের বিয়ের আয়োজন সম্পন্ন হওয়ার কথা ছিল। দুই পরিবারের সম্মতিতে আগামী ১৫ মে বিয়ের তারিখও নির্ধারণ করা হয়েছিল বলে দাবি করেন তিনি। কিন্তু বিয়ের কয়েক দিন আগে আবদুল মামুন তাঁকে জানান, তিনি আর বিয়ে করতে আগ্রহী নন।
তিশার অভিযোগ, বিয়ের সিদ্ধান্ত পরিবর্তনের কারণ জানতে চেয়েও মামুনের কাছ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাননি তিনি। পরে সাবিলা নূরের সাথে মামুনের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে জানতে পারেন বলে দাবি তার।
গণমাধ্যমকে তিশা বলেন, সাবিলা নূরের কারণেই তার দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ক ও বিয়ে ভেঙে গেছে। ‘রকস্টার’ সিনেমার শুটিং শেষ হওয়ার পাঁচ দিন পর তাঁদের বিয়ের দিন নির্ধারিত ছিল। দুই পরিবার থেকেই বিয়ের সব প্রস্তুতি নেয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে মামুন বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন তিনি।
তিশা আরও জানান, মামুনের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে তার সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করেছেন তিনি। পরিবারের সদস্যরাও তাঁকে বোঝানোর চেষ্টা করেছিলেন। তবে কোনো প্রচেষ্টাতেই মামুনকে সিদ্ধান্ত পরিবর্তনে রাজি করানো সম্ভব হয়নি বলে দাবি করেন তিশা।
এদিকে, এসব অভিযোগ নিয়ে এখন পর্যন্ত অভিনেত্রী সাবিলা নূর, তার স্বামী নেহাল সুনন্দ তাহের কিংবা চিত্রগ্রাহক আবদুল মামুনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে সামাজিক ও বিনোদন অঙ্গনে আলোচনা চললেও অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)