Logo
×

Follow Us

বিনোদন

ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন ইমরান খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

ভারত ছাড়ার নির্দেশের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন ইমরান খান

ছবি: সংগৃহীত

ভারত ছাড়ার নির্দেশ পাওয়ার পর এবার সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হতে যাচ্ছেন বলিউড অভিনেতা ইমরান খান। ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে অংশ নেয়ার জেরে তাকে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ইমরান। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানাতেই সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী লেখা ওয়াশিংটন ও আত্মীয় জেইন মেরি খান। বিক্ষোভ চলাকালে তাদের আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

এর কয়েক দিন পর ইমরানকে ভারত ছাড়ার নোটিশ দেয়া হয়। আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাকে দেশ ছাড়তে বলা হয়েছে। অভিবাসন ও বিদেশি নাগরিকসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এই নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

তবে ইমরানের আইনজীবীদের দাবি, ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের বিক্ষোভে অংশ নেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এমন কোনো প্রযোজ্য আইনি বিধান নেই। এই যুক্তিতেই নোটিশটির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন জানাতে প্রস্তুতি নিচ্ছেন তারা।

প্রতিবেদন অনুযায়ী, ইমরানের আইনজীবী জুলফিকার মেমন ও তার আইনি দল ১৬ অক্টোবর অথবা ১৯ অক্টোবরের মধ্যে হাইকোর্টে আবেদন জমা দিতে পারেন। এখন আদালত এ বিষয়ে কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

মন্তব্য করুন