ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকার
ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোয়ার নিজ বাসভবনে তার মৃত্যু হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি হাসপাতাল সূত্রের বরাতে জানিয়েছে, গোয়ার বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকারকে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসায় সাড়া দেননি তিনি। স্থানীয় সময় সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
নানা পাটেকারের প্রকৃত নাম বিশ্বনাথ পাটেকর। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে বহু স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালক ও লেখক হিসেবেও কাজ করেছেন তিনি।
‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অ্যাব তাক ছাপ্পান’ ও ‘নটসম্রাট’-এর মতো সিনেমায় তার অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়। অভিনয়শিল্পে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কারসহ একাধিক সম্মাননা পেয়েছেন নানা পাটেকার।
ক্যারিয়ারের শেষ পর্যায়েও চলচ্চিত্রে সক্রিয় ছিলেন তিনি। ২০২৬ সালে ‘ও’ রোমিও’ ও ‘সুবেদার’সহ কয়েকটি সিনেমায় তাকে দেখা গেছে।
নানা পাটেকারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ নেমে এসেছে। দীর্ঘ অভিনয়জীবনে নিজের স্বতন্ত্র অভিনয়শৈলীর মাধ্যমে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পাওয়া এই অভিনেতার মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমেছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)