ছবি: সংগৃহীত
দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতম ও শাহতাজ। পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার ভিত্তিতেই তারা বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।
রবিবার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন তারা।
ফেসবুক পোস্টে শাহতাজ মুনিরা লিখেছেন, প্রিতম ও আমি পারস্পরিক সম্মতি ও ভালো বোঝাপড়ার মাধ্যমে ১০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেছেন, ‘একসাথে কাটানো সময় ও স্মৃতিগুলোর জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। এখনো আমরা একে ওপরের প্রতি যত্নশীল। তবে সময়ের সাথে আমরা বুঝতে পেরেছি, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা থাকাই আমাদের দুজনের জন্য ভালো। অনেক ভেবেচিন্তেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দুই পরিবারের সমর্থনে আমরা এখন বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছি।’
পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘এই পরিবর্তনের সময়ে আমাদের ব্যক্তিগত বিষয়কে সম্মান করার জন্য বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি। জীবনের এই নতুন অধ্যায়টি যেন আমরা নিজেদের মতো করে সামলাতে পারি, সে জন্য সবার সহযোগিতা ও বোঝাপড়া কামনা করছি। সবাইকে ধন্যবাদ।’
উল্লেখ্য, প্রীতম হাসান ও শাহতাজ মুনিরা হাশেমের বিয়ে হয় ২০২২ সালের ২৮ অক্টোবর। শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের আগে প্রায় পাঁচ বছর তাদের সম্পর্ক ছিল।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)