কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সালমান নিজেই।
ফেসবুকে দেয়া এক ভিডিওবার্তায় সালমান মুক্তাদির অভিযোগ করেন, হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন কক্ষ ও সরঞ্জাম ভাঙচুরের পাশাপাশি বেশ কিছু জিনিসপত্র নিয়ে গেছে। হামলায় স্টুডিওতে থাকা সিসি ক্যামেরা ও অন্যান্য যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার জানান, ইসিবি চত্বর এলাকায় আধিপত্য বিস্তার বা অবৈধ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সেখানে গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানান তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছুরিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)