Logo
×

Follow Us

বিনোদন

পুত্রসন্তানের মা হলেন সোহিনী সরকার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ এএম

পুত্রসন্তানের মা হলেন সোহিনী সরকার

ছবি: সোহিনীর ফেসবুক

প্রথম সন্তানের মা হলেন টালিউডের অভিনেত্রী সোহিনী সরকার। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে তার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তা শেয়ার করে ভক্তদের সাথে এই সুখবর ভাগ করে নিয়েছেন তিনি। এক পোস্টে সোহিনী লিখেছেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো—সোহিনী ও শোভন।’


এদিকে ভারতীয় গণমাধ্যমকে সোহিনীর স্বামী শোভন গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, নবজাতক ও মা দুজনেই ভালো আছেন।

এর আগে ঘরোয়া সাধের অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন সোহিনী। এরপর থেকেই নতুন অতিথির অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। জুলাইয়ে বিবাহবার্ষিকীর দিন বেবিবাম্পের একগুচ্ছ ছবি প্রকাশ করে সোহিনী ও শোভন নিজেরাই জানিয়েছিলেন, তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।

অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ থেকে পুরোপুরি দূরে সরে যাননি সোহিনী। একাধিক সিনেমা ও সিরিজের শুটিং শেষ করেছেন তিনি। সন্তান জন্মের আগে শোভনকে সঙ্গে নিয়ে ছোট্ট একটি বেবিমুনেও গিয়েছিলেন অভিনেত্রী।

সেই ভ্রমণের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সোহিনী লিখেছিলেন, ‘আবার কবে কোথায় যেতে পারব জানি না। তাই একটা ছোট্ট পাহাড় ট্রিপ করে এলাম।’

উল্লেখ্য, সালের ১৫ জুলাই ঘরোয়া আয়োজনে শোভন গঙ্গোপাধ্যায়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী সরকার। বেশ গোপনীয়তা বজায় রেখেই হয়েছিল তাদের সেই বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের পর থেকে শোভন ও সোহিনীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ছিল বেশ। তবে নিজেদের সম্পর্ক ও ব্যক্তিগত মুহূর্ত নিয়ে বরাবরই কিছুটা আড়ালে থেকেছেন এই তারকা দম্পতি।

মন্তব্য করুন