Logo
×

Follow Us

বিনোদন

কাজী হায়াতের চোখে সেরা নায়ক আলমগীর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পিএম

কাজী হায়াতের চোখে সেরা নায়ক আলমগীর

কাজী হায়াতের চোখে সেরা নায়ক আলমগীর

চলচ্চিত্র পরিচালনার সঙ্গে ১৯৭৯ সাল থেকে যুক্ত বর্ষীয়ান নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। ৫২ টি সিনেমা নির্মাণ করে পরিচালক ও লেখক হিসেবে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

নিজের পরিচালিত প্রতিটি সিনেমাই তিনি নিজে লিখেছেন। নিজের সিনেমাগুলোয় যারা অভিনয় করেছেন তাদের মধ্যে নায়ক আলমগীরকে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে উল্লেখ করেছেন।

পরিচালক কাজী হায়াৎ অভিনেতা হিসেবে আলমগীরকে দশে দশ দেবেন। 

সম্প্রতি এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ তে অতিথি হয়ে এসেছেন চলচ্চিত্র পরিচালক।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টটির এই পর্ব প্রচার হবে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ।

এই পর্বে আম্মাজান, দাঙ্গা, ত্রাস, লুটতরাজ খ্যাত পরিচালক কাজী হায়াৎ বলেছেন, ১৯৭৯ সালে ২৫ হাজার টাকার জন্য প্রথম সিনেমা মুক্তি দিতে পারছিলেন না তিনি।

সে সময় স্ত্রীর গহনা বন্দক রেখে প্রযোজককে টাকা দিয়ে সেই সিনেমা মুক্তি দিয়েছিলেন। ‘দ্য ফাদার’ নামের সেই সিনেমার কথা এখনো দর্শকরা স্মরণ করেন।

ছোটবেলায় তালপাতা কেটে সিদ্ধ করে সেই লম্বা তালপাতার ওপর অক্ষরে এঁকে পেরেক দিয়ে দিতেন কাজী হায়াতের মা। সেটির ওপর বাঁশের কঞ্চির কলম দিয়ে ঘুরিয়ে বর্ণমালা শিখেছেন কাজী হায়াৎ।

উত্তম কুমার-সুচিত্রা সেন অভিনীত ‘সাগরিকা’ সিনেমা দেখেছিলেন ক্লাস ফোরে, মামার সঙ্গে। সে সময় থেকেই চলচ্চিত্রের প্রেমে পড়েছিলেন তিনি। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। 

মন্তব্য করুন