Logo
×

Follow Us

বিনোদন

সেলফি তুলতে গিয়ে আলিয়ার ভক্তকে ধাক্কা, ভিডিও ভাইরাল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

সেলফি তুলতে গিয়ে আলিয়ার ভক্তকে ধাক্কা, ভিডিও ভাইরাল

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের নিরাপত্তার দায়িত্বে থাকা এক বডিগার্ডের ধাক্কায় এক ভক্ত পিছিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে এরই মধ্যে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সম্প্রতি মুম্বাইয়ে আলিয়া ভাটের আসন্ন সিনেমা ‘ডোন্ট বি শাই’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষে আলিয়া বের হওয়ার সময় তাকে ঘিরে ধরেন ভক্তরা। এ সময় অনেকেই অভিনেত্রীর সাথে ছবি তোলার চেষ্টা করছিলেন।

ভিড়ের মধ্যে এক ব্যক্তি নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে আলিয়ার কাছে গিয়ে সেলফি তোলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত এগিয়ে আসেন তার বডিগার্ড। তিনি ওই ব্যক্তিকে সরিয়ে দেন। ধাক্কায় তাকে কিছুটা পিছিয়ে যেতে দেখা যায়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় আলিয়া কয়েকজন ভক্তের সঙ্গে ছবি তুলছিলেন। নিরাপত্তাকর্মীরা ভিড় সামলানোর পাশাপাশি অভিনেত্রীর চারপাশে নিরাপত্তা বলয় ধরে রাখার চেষ্টা করছিলেন। পরে ওই ব্যক্তি আবারও আলিয়ার সাথে সেলফি তোলার চেষ্টা করেন বলে জানা গেছে, তবে নিরাপত্তাকর্মীরা তাকে আর অভিনেত্রীর কাছে যেতে দেননি।

ঘটনার সময় আলিয়া নিজে ওই ভক্তের সাথে কোনো দুর্ব্যবহার করেননি। তারকাদের ঘিরে ভক্তদের অতিরিক্ত আগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভারসাম্য নিয়ে এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য করুন