Logo
×

Follow Us

বিনোদন

নেপালের বন্যার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:৫৭ পিএম

নেপালের বন্যার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস

 

নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের মধ্যে বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সেখানে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে থাকা অপু বিশ্বাসসহ পুরো টিম নিরাপদে দেশে ফিরেছে। শুক্রবার (২৮ আগস্ট) ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। সেখানে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে থাকা অপু বিশ্বাসসহ পুরো টিম নিরাপদে দেশে ফিরেছে। শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরে নেপালের সেই আতঙ্কের অভিজ্ঞতা সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি।

অপু বিশ্বাস জানান, নেপালে যখন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন, তখন সেখানে গানের দৃশ্যের শুটিং চালিয়ে যাওয়া তাদের কাছে অমানবিক মনে হয়েছে। বিষয়টি নিয়ে পুরো শুটিং টিমের সাথে আলোচনা করে কাজ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

কয়েক দিন ধরে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করছিলেন অপু বিশ্বাস ও তাঁর সহশিল্পীরা। সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা খরাজ মুখার্জি। নেপালে বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির খবর প্রকাশের পর থেকেই শুটিং টিমের নিরাপত্তা নিয়ে উদ্বেগে ছিলেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

এর আগে কলকাতায় ফিরে খরাজ মুখার্জিও জানিয়েছিলেন, তাঁরা নিরাপদে আছেন। এবার ঢাকায় ফিরে অপু বিশ্বাসও নেপালের ভয়াবহ পরিস্থিতির অভিজ্ঞতা জানালেন এবং শুটিং স্থগিত করে দেশে ফেরার বিষয়টি তুলে ধরলেন।

মন্তব্য করুন