সংগৃহীত ছবি
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, এক ভরি স্বর্ণের পরিমাণ ১১ দশমিক ৬৬৪ গ্রাম। নতুন এই মূল্যতালিকায় বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম কমায় দেশের বাজারে স্বর্ণ ক্রেতাদের জন্য দামে পরিবর্তন এসেছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)