Logo
×

Follow Us

অর্থনীতি

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩২ পিএম

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

ফাইল ছবি

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। তেজাবি সোনার মূল্যবৃদ্ধির কারণে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ১০০ টাকা বেড়ে দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের সোনার ভরিতে ১ হাজার ৮০৮ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা। সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরিতে ১ হাজার ৪৯৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

এর আগে গত ৫ অক্টোবর সোনার দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ২১ ক্যারেটের দাম ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা করা হয়েছিল।

সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার মূল্য অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৫৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারিত রয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২২ দফায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৬২ দফা কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ দফায় সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ দফা দাম বাড়ানো এবং ২৯ দফা কমানো হয়।

এর আগে গত ২৯ জানুয়ারি দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছিল। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে দাম ২ লাখ ৮৬ হাজার ১ টাকা করা হয়, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ মূল্য হিসেবে রেকর্ড গড়ে।

মন্তব্য করুন