Logo
×

Follow Us

অর্থনীতি

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ এএম

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের কাছাকাছি

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা চতুর্থ কার্যদিবসের মতো বেড়েছে। আন্তর্জাতিক বাজারের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৪৯ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৬৩ ডলারে লেনদেন হচ্ছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মধ্যরাত পর্যন্ত পাওয়া আন্তর্জাতিক তেলের বাজারের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। পারস্য উপসাগরে থাকা মার্কিন সামরিক স্থাপনায় ইরানের নতুন করে হামলার পরই জ্বালানি তেলের বাজারে এ ঊর্ধ্বগতি দেখা দেয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব সরাসরি পড়ছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওপর।

এদিকে ছয় মাস ধরে চলা সংঘাতের স্থায়ী সমাধানের সম্ভাবনা কমে আসা এবং সাম্প্রতিক সময়ে উত্তেজনা নতুন করে বাড়ায় আগস্টের শুরু থেকে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আরো বাড়তে পারে। ফলে অপরিশোধিত তেলের দামে এর প্রভাব অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন