Logo
×

Follow Us

অর্থনীতি

বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:০০ এএম

বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

ছবিঃ সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২৪ আগস্ট পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (২৪ আগস্ট) এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২৪ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

এর আগে ২০ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।

অর্থাৎ, চার দিনের ব্যবধানে দেশের গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ১১৮ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ বেড়েছে প্রায় ৮৩ দশমিক ৬১ মিলিয়ন ডলার।

আন্তর্জাতিকভাবে রিজার্ভ পরিমাপের ক্ষেত্রে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি একটি গ্রহণযোগ্য মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। তবে মোট বা গ্রস রিজার্ভের পুরো অর্থ ব্যবহারযোগ্য নয়। স্বল্পমেয়াদি দায়সহ বিভিন্ন সমন্বয় বাদ দেওয়ার পর নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব পাওয়া যায়।

মন্তব্য করুন