Logo
×

Follow Us

সারাদেশ

পাবনায় বজ্রপাতে একসাথে প্রাণ গেল ৬ জনের

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম

পাবনায় বজ্রপাতে একসাথে প্রাণ গেল ৬ জনের

সংগৃহীত ছবি

পাবনার সদর উপজেলায় বজ্রপাতে একই গ্রামের ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি এলাকার সোনাপাতিলা বিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন সোনাপাতিলা বিলসংলগ্ন নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে ছয়জনের মৃত্যু হয়। একই ঘটনায় আহত হন আরো তিনজন।

মর্মান্তিক এ দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। একই গ্রামের ছয়জনের প্রাণহানিতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন