Logo
×

Follow Us

সারাদেশ

ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৭ এএম

ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

সংগৃহীত ছবি

দেশের ছয় বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রভাবে গরমের অনুভূতি কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবারও দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ওই দিনও দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে প্রথমে স্থল গভীর নিম্নচাপ এবং পরে স্থল নিম্নচাপে রূপ নেয়। বর্তমানে এটি সুস্পষ্ট লঘুচাপ হিসেবে ভারতের ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি উত্তর দিকে সরে গিয়ে আরো দুর্বল হতে পারে।

এদিকে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য করুন