Logo
×

Follow Us

সারাদেশ

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নারিকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় এ আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম অগ্নিকাণ্ডে একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। এর সাত মিনিট পর, দুপুর ১২টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এর মধ্যে পাঁচটি ইউনিট সরাসরি আগুন নেভানোর কাজে অংশ নেয়। দীর্ঘ চেষ্টার পর দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কী কারণে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন