Logo
×

Follow Us

সারাদেশ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর শঙ্কায় সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম

ঘূর্ণিঝড়  ‘অর্ণব’-এর শঙ্কায় সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ফাইল ছবি

 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরো পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিতে পারে। এ আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় মেঘলা আকাশ ও গুমোট আবহাওয়া বিরাজ করছে। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও উত্তাল রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত মধ্যরাতে গভীর নিম্নচাপটির কেন্দ্র পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপের কেন্দ্রের আশপাশে সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সাথে চলাচল করতে বলা হয়েছে।

সোমবার সকাল ১০টায় পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবা সুখী বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এসব তথ্য নিশ্চিত করেন।

মন্তব্য করুন