কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে টাইম বোমা, বিজিবি মোতায়েন
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ পিএম
সংগৃহীত ছবি
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রোল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর আখড়াবাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই প্লাটুন সদস্য।
রবিবার (১৯ অক্টোবর) রাত দেড়টার দিকে আখড়াবাড়ি থেকে টাইম বোমাটি উদ্ধার করা হয়। একই স্থান থেকে দুই বোতল পেট্রোলও উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর লালন সাঁইয়ের আখড়াবাড়ি এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)