Logo
×

Follow Us

সারাদেশ

সারাদেশে কমতে পারে তাপমাত্রা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পিএম

সারাদেশে কমতে পারে তাপমাত্রা

আবহাওয়া অধিদপ্তর।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফরিদপুরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ভোর ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।

এদিকে, আজ ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে।

মন্তব্য করুন