Logo
×

Follow Us

সারাদেশ

গাজীপুরে ইবনে সিনা ফার্মার আগুন নিয়ন্ত্রণে

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম

গাজীপুরে ইবনে সিনা ফার্মার আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৫টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াকৈর ফায়ার স্টেশনের প্রথম ইউনিট।

ফায়ার স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত কারখানাটির ছয়তলা ভবনের নিচতলার স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে পরিস্থিতি বিবেচনায় আগুন নিয়ন্ত্রণে আনতে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানোর উদ্যোগ নেয়া হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মন্তব্য করুন