Logo
×

Follow Us

সারাদেশ

কুমিল্লায় যুবদল নেতা কাউসারকে কুপিয়ে হত্যা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পিএম

কুমিল্লায় যুবদল নেতা কাউসারকে কুপিয়ে হত্যা

মো. কাউসার

কুমিল্লার সদর উপজেলায় মো. কাউসার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ছত্রখিল এলাকায় হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা কাউসারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁকে কুমিল্লার ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত কাউসার ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা কবিরের ছোট ভাই। তার ওপর হামলার কারণ এবং কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, যুবদল নেতাকে কুপিয়ে হত্যার খবর পুলিশ পেয়েছে। তার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, ঘটনার কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য করুন