Logo
×

Follow Us

সারাদেশ

বেতন বাড়ানোর দাবিতে দ্বিতীয় দিনেও উত্তরা-আজমপুরে অবরোধ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৬ পিএম

বেতন বাড়ানোর দাবিতে দ্বিতীয় দিনেও উত্তরা-আজমপুরে অবরোধ

বেতন বাড়ানোর দাবিতে দ্বিতীয় দিনেও উত্তরা-আজমপুরে অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে সড়কে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল ধীরগতিতে চলছে।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, বাসাভাড়া, চিকিৎসা ব্যয় এবং সন্তানদের পড়াশোনার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বাংলানিউজকে বলেন, শ্রমিকদের অবরোধের কারণে সড়কে যান চলাচল ধীরগতিতে চলছে। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আন্দোলনকারীদের সাথে আলোচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান এই আন্দোলনের কারণে উত্তরার আজমপুর এলাকায় যান চলাচলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মন্তব্য করুন