Logo
×

Follow Us

সারাদেশ

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, কাজ করছে ১১ ইউনিট

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ পিএম

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, কাজ করছে ১১ ইউনিট

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। পাশাপাশি আরো ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

মন্তব্য করুন