Logo
×

Follow Us

সারাদেশ

সোনাগাজীতে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ হাজার মিটার জাল জব্দ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:২২ পিএম

সোনাগাজীতে নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ হাজার মিটার জাল জব্দ

ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নিষিদ্ধ সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে বড় ফেনী নদীতে মাছ শিকার করার অভিযোগে ৩ হাজার মিটার চরঘেরা ও কারেন্ট জব্দ করেছে মৎস্য বিভাগ।

শনিবার (১০ অক্টোবর) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার মুহুরী প্রকল্প এলাকা থেকে চর খোন্দকার ও চর আবদুল্লাহ এলাকায় বড় ফেনী নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ইউসুফ মিয়া।

উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার বলেন, প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় শনিবার দুপুর থেকে বড় ফেনী নদীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মৎস্য কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে কিছু অসাধু জেলে নদীতে জাল ফেলে নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। 

তিনি বলেন, পরে অভিযানে মা ইলিশ সংরক্ষণের জন্য নিষিদ্ধ সময়ে নদীতে জাল ফেলে মাছ ধরার অভিযোগে নদী থেকে ৩ হাজার মিটার চর ঘেরা ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলো জনসমুক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার, সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পালসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণে গত ৮ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। টানা ২২ দিন ইলিশ শিকার, বিপণন, মজুত ও পরিবহন বন্ধ থাকবে। ২৯ অক্টোবর  পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করবে সরকার। এ নিষেধাজ্ঞা বহাল থাকবে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত।

মন্তব্য করুন