Logo
×

Follow Us

সারাদেশ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি

রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াস আটক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পিএম

রাষ্ট্র সংলাপ ফোরামের আয়াস আটক

সংগ্ৃহীত ছবি

রাজধানীর সেগুনবাগিচায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখানোর চেষ্টার অভিযোগে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াশকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, শিল্পকলার সামনে থেকে আয়াশ নামের এক ব্যক্তিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে, গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরে ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়।

ফুটপাতটি পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করার পাশাপাশি সেখানে নতুন ডাস্টবিন স্থাপন, বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়।

মন্তব্য করুন