নোয়াখালীর নতুন কূপে মিলেছে গ্যাস; জাতীয় গ্রিডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে মিলেছে গ্যাসের সন্ধান। এখন চলছে ডিএসটি টেস্টের কাজ। এটি সম্পন্ন হলেই কূপটিতে মোট মজুতকৃত গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে কূপটিতে গ্যাসের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর আগে গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু করা হয়।
বাপেক্স সূত্রে জানা যায়, কূপটিতে ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি মেথডে ১৫৭৮ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। যার মধ্যে ১৪২০ মিটার থেকে ১৪৬০ মিটার পর্যন্ত জোনে গ্যাসের অস্তিত্ব মিলেছে।
সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২-৩ দিন ডিএসটি পরীক্ষা শেষে মোট মজুতকৃত গ্যাসের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)