আনারসকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তকরণ নিয়ে সুনামগঞ্জে মতবিনিময়
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ জেলার সদর উপজেলার হাসাউরা গ্রামে আনারস চাষ সম্প্রসারণ ও জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্তকরণ নিয়ে কৃষকদের সাথে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রপ্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো মতিউর রহমান খান, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সদর উপজেলা ভূমি কর্মকর্তা আদিত্য কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক, জাহাঙ্গীর আলম, আকরাম উদ্দিন,কর্ণ বাবু দাস, কৃষক জাহাঙ্গীর, চাঁন মিয়া, শামসুদ্দিন, তৃষ্ণা আক্তার রোশনা।
এ সময় বক্তারা বলেন হাসাউরার আনারস চাষের জন্য চাষীদের প্রশিক্ষণ দেয়ার মধ্যদিয়ে আরো সমৃদ্ধ করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার এই ঐতিহ্যকে উন্নত করার মধ্যদিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। আনারস চাষ পাহাড়ের উচুঁ জায়গায় আরো বেশি করে চাষ করা যায়। দেশে হাসাউরার আনারস স্বতন্ত্র। এরজন্য বিশেষ প্রকল্প নেয়ার কথা বলা হয়। সভায় হাসাউরা গ্রামের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)