Logo
×

Follow Us

সারাদেশ

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ: সংস্কৃতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পিএম

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ: সংস্কৃতিমন্ত্রী

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরার নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং আরো কিছু মামলা বিচারাধীন রয়েছে বলে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে নিতাই রায় চৌধুরী বলেন, আইন নিজস্ব গতিতে চলবে।

আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবারের সমালোচনা করে মন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে দেশের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

বিএনপিকে ভয় দেখানোর কোনো কারণ নেই মন্তব্য করে নিতাই রায় চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় নানা বক্তব্য দিচ্ছেন। তবে বিএনপি কোনো পলাতক শক্তি নয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং মাসুদ হাসান খান কিজিলসহ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন