Logo
×

Follow Us

সারাদেশ

সালমান মুক্তাদিরের শ্বশুরের চার মদের গুদাম সিলগালা, চলছে তদন্ত

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পিএম

সালমান মুক্তাদিরের শ্বশুরের চার মদের গুদাম সিলগালা, চলছে তদন্ত

সংগৃহীত ছবি

অনুমোদনবহির্ভূত গুদামে শুল্কমুক্ত মদ সংরক্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউজ সিলগালা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে রাজধানীর দক্ষিণ গুলশানে প্রতিষ্ঠানটিতে যৌথ অভিযান চালানো হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১-এর (এসআরবি-১) সদস্যরা এ অভিযানে অংশ নেন। অভিযান চলে রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত।

এনবিআর সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির ঘোষিত ও অনুমোদিত ওয়্যারহাউজের সংখ্যা দুটি। তবে সরেজমিন পরিদর্শনে মোট চারটি ওয়্যারহাউজে পণ্য মজুতের তথ্য পাওয়া যায়। অর্থাৎ, অনুমোদনের বাইরে আরও দুটি ওয়্যারহাউজে পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।

প্রাথমিক যাচাইয়ে গুরুতর অসঙ্গতি ধরা পড়ায় অধিকতর তদন্তের স্বার্থে চারটি ওয়্যারহাউজই সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর। শুল্কমুক্ত মদ সংরক্ষণসংক্রান্ত অভিযোগসহ সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে বর্তমানে তদন্ত ও যাচাই-বাছাই চলছে।

মন্তব্য করুন